সর্বশেষ

সারাদেশ

বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহে ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদের জামায়াত অনুষ্ঠিত

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

রবিবার, ২২ মার্চ, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় আয়োজিত এ জামাতে অংশ নিতে ভোর থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগা মাঠে সমবেত হন। উৎসবমুখর পরিবেশে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ঈদের নামাজ আদায় করা হয়।

জামাতে ইমামতি করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ক্বারী মুজিবুল হক। তাঁর ইমামতিতে মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসল্লিরা গভীর মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এতে ঈদগা মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন