সর্বশেষ

সারাদেশ

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর
স্টাফ রিপোর্টার, দিনাজপুর

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় কর্মসূচিস্থলে যান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে খাল খনন কার্যক্রমের সূচনা করেন।

খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এলাকাবাসীর আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পানি সংকটের সমাধান হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

২৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন