সারাদেশ
নারায়ণগঞ্জের বন্দরে একটি পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাবস্টেশনের একটি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, আগুনে ক্ষতি প্রায় ১০ লাখ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৫:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দরে একটি পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাবস্টেশনের একটি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
শুক্রবার রাতে বন্দরের মদনগঞ্জ পল্লী বিদ্যুৎ কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগ থেকে হঠাৎ ট্রান্সফরমার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে সাবস্টেশনের জি-২ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার মেরামতের কাজ শুরু করা হয়েছে এবং অন্য কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
২১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন