সর্বশেষ

সারাদেশ

যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক

শিকদার খালিদ, যশোর
শিকদার খালিদ, যশোর

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৩:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ শুক্রবার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহনের কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় শাপলা খাতুন ওরফে সপ্না (২৮) নামে এক নারীকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার আখড়া খোলা এলাকার আক্তারুজ্জামানের মেয়ে।

অভিযানকালে ঈগল পরিবহনের একটি বক্স তল্লাশি করে দুটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড হাইড্রোক্লোরিক এসিড উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত এসব কাঁচামাল ব্যবহার করে ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরি করা হয়। ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটক নারীকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

২৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন