সর্বশেষ

সারাদেশ

ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ভাই-বোনের ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক মমতাময়ী বোন।

ছোট ভাই আল-আমীনের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়ে তিনি এখন প্রশংসায় ভাসছেন।

জানা গেছে, নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামের বাসিন্দা আল-আমীন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। চিকিৎসকদের মতে, তার দুটি কিডনিই প্রায় ৯০ শতাংশ অকেজো হয়ে গেছে। বেঁচে থাকার জন্য জরুরি ভিত্তিতে তার একটি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন।

পরিবারের সদস্যরা জানান, এমন সংকটময় পরিস্থিতিতে পরিবারের অন্য কেউ কিডনি দিতে সাহস না করলেও ভাইকে বাঁচাতে এগিয়ে আসেন তার বোন। নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে তিনি ভাইকে একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন।

ইতোমধ্যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতির কাজ চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মতে, ভাই-বোনের এই ত্যাগ ও ভালোবাসা সমাজের জন্য এক উজ্জ্বল উদাহরণ। অনেকেই তাদের জন্য দোয়া করছেন এবং আল্লাহর কাছে দুজনের সুস্থতা কামনা করছেন।

পরিবারের পক্ষ থেকে আল-আমীনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। চিকিৎসা শেষে ভাই-বোন দুজনই যেন সুস্থভাবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন—এটাই তাদের প্রত্যাশা।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন