সর্বশেষ

সারাদেশ

জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৯:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে এক গৃহবধুর সঙ্গে ঘটে যাওয়া গণধর্ষণ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ধার্য করেছেন। একই রায়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম রায় ঘোষণা করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী মোঃ ফজলুল হক জানিয়েছেন, ২০২৩ সালে ওই গৃহবধু স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে আক্রান্ত হন। ঘটনার সময় আসামীরা তার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং গৃহবধুকে গণধর্ষণ করে।

মামলায় পাঁচজন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের পর আদালত আজিজুল হকের ছেলে ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মনছুর আলী ও শফিকুল ইসলামের ছেলে ফারুক হোসেনকে মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। তবে, আসামীরা বর্তমানে পলাতক রয়েছেন। মামলায় একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে।

এই ঘটনা ২০২৩ সালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে ঘটে।

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন