সর্বশেষ

সারাদেশ

এই মুহূর্তে দ্রব্যমূল্যে বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

জাকির হোসেন, সুনামগঞ্জ
জাকির হোসেন, সুনামগঞ্জ

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ স্থায়ী হলে কিছু প্রভাব বাংলাদেশেও পড়তে পারে, তবে বর্তমান মুহূর্তে দ্রব্যমূল্যের কোনো হঠাৎ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “যুদ্ধের প্রায় কাছাকাছি অঞ্চলে সমুদ্রপথ রয়েছে। যদি তা বন্ধ হয়ে যায়, তবে পরিবহনের খরচ বাড়তে পারে। তবে এটি হঠাৎ করে ৫-১০ দিনের মধ্যে ঘটবে এমন সম্ভাবনা নেই। তাই বর্তমানে দ্রব্যমূল্য বাড়ার কোনো আশঙ্কা নেই।”

মন্ত্রী আরও উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড বিতরণের মূল উদ্দেশ্য হলো পারিবারিক ভিত্তি দৃঢ় করা। এ বিতরণ কার্যক্রমে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং এটি সম্পূর্ণ প্রফেশনালিজমের ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় এসেছে কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৩টি গ্রামের ৬৯৭টি পরিবার। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনের নাসির চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের এম কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এবং সমাজসেবা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন