সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে মেট্রোনিডাজল ট্যাবলেট ও ওয়েট মেশিন পাচার চেষ্টায় স্টোরকিপার আটক

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৮:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুককে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওয়েট মেশিন কুরিয়ার মাধ্যমে পাচার করার সময় আটক করেছে পুলিশ।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৯ মার্চ) রাত ৮টার দিকে রৌমারী শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়। অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা হয়।

ওসি কাওসার আলী বলেন, “আটককৃত ব্যক্তি ও জব্দ করা মালামাল থানায় আনা হয়েছে। বর্তমানে আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

২৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন