সর্বশেষ

সারাদেশ

সাভারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য র‌্যাবের হাতে আটক

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সাভারে ছিনতাইয়ের সময় র‍্যাব-৪ এর সিপিসি ২ এর সদস্যরা ৪ জন পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ টাকা, মোবাইল ফোন ও ৪টি সুইচ গিয়ার জব্দ করা হয়েছে।

র‍্যাব-৪ নবীনগর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, সোমবার দিবাগত রাতে সাভারের রাজ্জাক প্লাজার সামনে ফুটপাতে থাকা জহিরুদ্দিন নামে এক যুবকের কাছ থেকে ছিনতাইকারী চক্রের সদস্যরা সুইচ গিয়ার চাকু দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। র‍্যাব-৪ এর সিপিসি ২ এর সদস্যরা বিষয়টি টের পেয়ে হামলাকারীদের হাতেনাতে আটক করে।

সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

২৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন