সর্বশেষ

সারাদেশ

মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ মোংলার উদ্যোগে মোংলা থানার জয়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।


তিনি আরও জানান, এদিনের মেডিক্যাল ক্যাম্পে প্রায় ২০০ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ঔষধও সরবরাহ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় এলাকার দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
 

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন