সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ি পুড়ে ছাই

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পূর্বমধুখালী গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে মোঃ জলিল হাওলাদার ও বাদল মোল্লার বাড়ির প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত জলিল হাওলাদারের স্ত্রী বিউটি বেগম জানান, “ঘুমের সময় পাশের বাড়িতে আগুন জ্বলতে দেখে দ্রুত ঘর ছাড়তে বাধ্য হই। কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৪০ লাখ টাকার মালামাল ধ্বংস হয়েছে।” তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আগুনের ঘটনা দুর্বৃত্তের কর্মকাণ্ডের ফলেও হতে পারে।

বাদল মোল্লার স্ত্রী মিনারা বেগম বলেন, কয়েকদিন বাড়িতে না থাকার পর খবর পেয়ে এসে দেখেন তাদের বসতবাড়ি পুরোপুরি পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা আগুন লাগার সঠিক কারণ জানতে পারেননি, তবে কেউ কেউ দুর্বৃত্তদের দায়ী করছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিক সহায়তা হিসেবে ঢেউটিন, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারিভাবে তাদের আরও সহযোগিতা প্রদান করা হবে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন