সর্বশেষ

সারাদেশ

সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ওয়ার্ড বিএনপির সভাপতির ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, জমি দখল করার পরও তিনি সেখানে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

সখিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেছেন।

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম মুন্সী অভিযোগ করে বলেন, “সখিপুর থানার চর সখিপুর মৌজায় আমার, আক্তার মুন্সী, আফসার মুন্সী ও আফজাল মুন্সীর পৈত্রিক সম্পত্তির ৪০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে আমাদের চাচাতো ভাই শিল্পপতি শাহজাহান মুন্সী সেখানে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছেন। শাহজাহান মুন্সী একজন প্রভাবশালী শিল্পপতি। প্রভাব ও অর্থের বিনিময়ে তিনি স্থানীয় বিভিন্ন মহল নিয়ন্ত্রণ করে থাকেন। আমাদের জমি দখলের ক্ষেত্রেও তিনি একই কৌশল ব্যবহার করেছেন। বাধা দিতে গেলে তার ভাতিজা সুমন মুন্সী নিয়ন্ত্রিত লোকজন নিয়ে প্রভাব বিস্তার করে।”

ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিষয়টি সখিপুর থানা পুলিশকে জানিয়েও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

অন্যদিকে, শাহজাহান মুন্সির ভাতিজা সুমন মুন্সী অভিযোগ অস্বীকার করে বলেন, “ওয়ারিশদের কাছ থেকে ৫৬ শতাংশ জমি ক্রয় করেছি। এই জমির মধ্যে ২০ শতাংশে জব্বার পল্লী গণকবরস্থান নির্মাণ কাজ শুরু হয়েছে। বাকি ৩৬ শতাংশ জমি ক্রয়কৃত আছে। কাজটি জমি দখল নয়, বরং ক্রয়কৃত জমির অংশে চলছে। ঈদের পর স্থানীয় মুরব্বীদের সহায়তায় বাকি ৩৬ শতাংশ জমি বুঝে নেওয়া হবে। অভিযোগকারী পক্ষ চাইছে এলাকার পাশে গণকবর না থাকুক, তাই তারা নানা উপায়ে কাজ বন্ধের চেষ্টা করছে।”

এ বিষয়ে সখিপুর থানার উপ-পরিদর্শক মজিবর জানান, “অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে স্থানীয়ভাবে শান্তি রক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।”

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন