সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে পূর্ব বিরোধের জেরে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মো. সাব্বির (২১) নগরের শাহমখদুম থানাধীন পবা রাইসমিলপাড়া এলাকার বাসিন্দা ও শাহিন ইসলামের ছেলে। বুধবার (দুপুর দেড়টার দিকে) এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। স্থানীয়দের দাবি, জাসন মাদকাসক্ত এবং সাম্প্রতিক সময়ে এলাকায় নানা বিশৃঙ্খলায় জড়িত ছিলেন।

নিহত সাব্বির তার বাবার পরিচালিত খাবারের হোটেলে কাজ করতেন। ঘটনার সময় বাড়ির সামনে অবস্থানকালে তাকে লক্ষ্য করে বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর আঘাতের চিহ্ন ছিল এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, জমি বিক্রিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। অভিযুক্ত জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। এ নিয়ে ক্ষোভ থেকে মঙ্গলবার শাহিন ইসলামকে মারধরের অভিযোগ রয়েছে জাসনের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় বুধবার সাব্বিরকে ছুরিকাঘাত করা হয় বলে ধারণা করছেন এলাকাবাসী।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন