সর্বশেষ

সারাদেশ

অপব্যয়রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ বিশেষ গুরুত্ব পাবে : কুমিল্লায় গণপূর্তমন্ত্রী

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আইন অমান্য করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আইন মেনে চলার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

শনিবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউজ মিলনায়তনে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, সরকারের অঙ্গীকার হলো আইনের শাসন নিশ্চিত করা। অতীতে যেসব অনিয়ম ঘটেছে, তা পরিবর্তন করা সম্ভব না হলেও ভবিষ্যতে যেন কোনো ব্যত্যয় না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

সভায় কুমিল্লায় গণপূর্ত বিভাগের আওতায় নির্মাণাধীন ও প্রস্তাবিত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসন, অগ্রাধিকার ভিত্তিতে থানাভবন নির্মাণ এবং কুমিল্লা কারাগারের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী আরও বলেন, অপচয় রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। অতীতে স্থগিত বা বন্ধ হয়ে যাওয়া প্রয়োজনীয় প্রকল্পগুলো গুরুত্ব বিবেচনায় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিটি করপোরেশনের প্রশাসক শাহ আলম, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী, যিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন