সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে প্রায় দেড় কেজি হেরোইন রাখার অপরাধে আরিফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আরিফ হোসেন শিবগঞ্জ উপজেলার দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১১ মার্চ র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার দোভাগি গ্রামে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির দক্ষিণ পাশে মাটির নিচে পুঁতে রাখা ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই আরিফকে আটক করা হয়।

এ ঘটনায় ওইদিনই র‍্যাবের উপ-পরিদর্শক লুৎফর রহমান শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২৩ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই এসলাম আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডিতকে কঠোর পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন