সর্বশেষ

প্রযুক্তি

উইকিমিডিয়া বাংলাদেশে-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশ ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।

গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৯ সদস্যের একটি নতুন কমিটি গঠিত হয়। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম সভায় নবনির্বাচিত কমিটির নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তানভির রহমান, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিল হোসেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মহীন রীয়াদ, শাবাব মুস্তাফা, সুব্রত রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম ও মো. তানবিন ইসলাম সিয়াম।

বাংলাদেশে উইকিপিডিয়ানদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ২০১১ সালের ৩ অক্টোবর উইকিমিডিয়া ফাউন্ডেশন-এর ৩৯তম চ্যাপ্টার হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ২০১৪ সালের ৯ জুন এটি বাংলাদেশে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী একটি অলাভজনক সংস্থা হিসেবে নিবন্ধিত হয়।

উন্মুক্ত জ্ঞানভিত্তিক একটি বিশ্ব গড়ার প্রত্যয়ে কাজ করছে উইকিমিডিয়া বাংলাদেশ। তাদের বিশ্বাস, জ্ঞান অর্জন ও শিক্ষা লাভ মানুষের মৌলিক অধিকার। তাই সমাজের সব স্তরে মুক্ত জ্ঞান সৃষ্টি, সংরক্ষণ ও প্রসারে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। যদিও উইকিপিডিয়া ও অন্যান্য উইকি প্রকল্পের বিষয়বস্তু স্বেচ্ছাসেবকদের দ্বারা তৈরি হয়, তবুও এই সম্প্রদায়কে আরও সক্রিয় ও শক্তিশালী করতে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

৪৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন