সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে অস্ত্রোপচার ছাড়াই পাঁচ সন্তান প্রসব, চার নবজাতকের মৃত্যু; এক শিশু জীবিত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর
স্টাফ রিপোর্টার, ফরিদপুর

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই এক নারী পাঁচটি সন্তান প্রসব করেছেন। অস্বাভাবিকভাবে কম ওজন ও নির্ধারিত সময়ের অনেক আগে জন্ম নেওয়ায় চার নবজাতক মারা গেছে। বর্তমানে মাত্র একটি ছেলে শিশু জীবিত রয়েছে, যা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টা থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যে এক নারী একে একে পাঁচটি সন্তান প্রসব করেন। সন্তানদের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে ছিল।

চিকিৎসক ও হাসপাতাল সূত্র জানায়, নবজাতকগুলো গর্ভধারণের প্রায় ২৮ সপ্তাহে জন্ম নেয়, যেখানে স্বাভাবিক সময় প্রায় ৪০ সপ্তাহ। অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় তাদের ওজন ছিল মাত্র ৫০০ থেকে ৭০০ গ্রামের মধ্যে। এ কারণে জন্মের পরপরই জটিলতা দেখা দেয়।

পরিবারের সদস্যরা জানান, প্রায় দেড় বছর আগে মাহামুদুল হাসান ডলারের সঙ্গে চাঁদনী বেগমের বিয়ে হয়। গর্ভধারণের পর জানা যায়, তিনি একসঙ্গে পাঁচ সন্তানের মা হতে চলেছেন। পরবর্তীতে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকলেও নির্ধারিত সময়ের প্রায় ১২ সপ্তাহ আগে প্রসব বেদনা শুরু হয়।

হাসপাতালের নার্স ও চিকিৎসকদের তথ্য অনুযায়ী, প্রথম সন্তান বিকেল সোয়া ৫টার দিকে জন্ম নেয় এবং পরবর্তী ৩০ মিনিটের মধ্যে বাকি চারটি সন্তান প্রসব হয়। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে ও দুইজন মেয়ে পরে বিভিন্ন সময়ে মারা যায়।

চিকিৎসকরা জানান, নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) সাপোর্ট প্রয়োজন ছিল, কিন্তু হাসপাতালে সেই সুবিধা না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এদিকে প্রসূতি মায়ের শরীর থেকেও অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জীবিত একমাত্র শিশুটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন