সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণে দুই মাস ধরে গ্যাস পাইপ লিকেজ, আতঙ্কে স্থানীয়রা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর
স্টাফ রিপোর্টার, চাঁদপুর

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৭:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় বাখরাবাদ গ্যাসের আবাসিক লাইনের একটি পাইপে প্রায় দুই মাস ধরে লিকেজ হয়ে অবিরাম গ্যাস বের হচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চলতে থাকায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা এলাকার নবকলস গ্রামে মতলব দক্ষিণ উপজেলা-এর অধীনে বাখরাবাদ গ্যাসের আবাসিক গ্যাস লাইনে একটি স্থানে লিকেজ দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই মাস ধরে পাইপলাইন থেকে বুদবুদ আকারে অবিরাম গ্যাস নির্গত হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, পাইপের একটি অংশ পানির নিচে থাকায় সেখান থেকেই গ্যাস বের হচ্ছে। এ এলাকায় প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। এমনকি কিছু গজ দূরেই অবস্থিত মতলব সরকারি কলেজ। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এতে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নবকলস গ্রামের বাসিন্দা রাসেল প্রধান বলেন, পাইপের কিছু অংশ পানির নিচে থাকায় সেখান থেকেই নিয়মিত গ্যাস বের হচ্ছে। দ্রুত মেরামত না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি জানান, বিষয়টি তিনি আগে অবগত ছিলেন না। এখন জানা গেছে এবং দ্রুত গ্যাস লাইন মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

এলাকাবাসী দ্রুত সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন