গোপালগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকালে ভ্যান চালক আটক
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকালে রেয়াজুল শেখ (৪৩) নামে এক ভ্যান চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার (০৩ জুলাই) বিকেলে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) উত্তম কুমার সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ভ্যানচালক রিয়াজুল শেখ উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনার উদ্দিন শেখের ছেলে।
তৃতীয় শ্রেণি ওই ছাত্রীর বাবা বলেন, আমার কন্যা বাড়ির পাশের মন্দিরের সামনে খেলা করছিল। এসময় রিয়াজুল শেখ নামে ওই ভ্যানচালক আমার কন্যাকে মন্দিরের পিছনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে আশপাশের লোকজন দেখে ফেললে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রিয়াজুল শেখকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমি ভ্যানচালক রিয়াজুল শেখের শাস্তি দাবী করছি।
কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক রিয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১০৫ বার পড়া হয়েছে