সর্বশেষ

সারাদেশ

সীমান্তে ১০ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক, উদ্ধার প্রায় ২ কোটি টাকার সোনা

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশীদ (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২৭ লাখ টাকা।

শুক্রবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। আটক মামুনুর রশীদ ওই উপজেলার রতনপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ২০ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ধানক্ষেতে কাজ করার সময় সন্দেহভাজন হিসেবে মামুনুর রশীদকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ধানক্ষেতের কাদার মধ্যে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৮৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

জয়পুরহাট বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন