সর্বশেষ

সারাদেশ

সাভারে ২৭৫ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-১৯ (সাভার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার সকাল থেকে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, ব্যালট বক্স, সিল, কালি, কলমসহ প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।

সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই আসনের মোট ২৭৫টি ভোটকেন্দ্রের জন্য ধাপে ধাপে সব নির্বাচনী উপকরণ বিতরণ করা হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার ও গ্রাম পুলিশসহ প্রায় ৬ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫০টি মোবাইল টিম সার্বক্ষণিক মাঠে কাজ করবে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি নির্ভয়ে কেন্দ্রে এসে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন