ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার মাঠে মৌচাষে বিসিকের সহায়তা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বড়ধাম এলাকায় মিষ্টি কুমড়ার মাঠে বাণিজ্যিকভাবে মৌচাষ সম্প্রসারণে সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
বিসিক বাঁশেরহাট (দিনাজপুর) কার্যালয়ের মৌমাছি পালন কর্মসূচির আওতায় এসব মিষ্টি কুমড়ার ক্ষেতে মৌ-বক্স স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ওই মৌ-খামার পরিদর্শন করেন বিসিক জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-ব্যবস্থাপক হাফিজুর রহমান এবং পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক তামিম হাসান।
পরিদর্শনকালে বিসিকের উপ-ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, প্রশিক্ষণার্থীদের মাঝে বিসিক থেকে বিনামূল্যে মৌ-বক্স ও মধু সংগ্রহের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মৌচাষিদের স্বল্প সুদে ঋণ প্রদান এবং উৎপাদিত মধু বাজারজাতকরণের জন্য মেলার আয়োজনও করা হয়।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে এ অঞ্চলে মৌচাষে উল্লেখযোগ্য অগ্রগতি তথা “বিপ্লব” ঘটবে।
১৮০ বার পড়া হয়েছে