শেরনগর বাজারে ১,৭৪৪ লিটার জ্বালানি তেল জব্দ, একজন আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর বাজারে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মজুদকৃত জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
অভিযানে মোট ১,৭৪৪ লিটার বিভিন্ন ধরনের জ্বালানি তেল (ডিজেল, অকটেন ও পেট্রোল) উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, দীর্ঘদিন ধরে রবিউল ইসলাম গোপনে জ্বালানি তেল মজুদ করে শেরনগর বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন। এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালায়।
তিনি আরও জানান, তথ্য পাওয়ার পর প্রাথমিক যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানকে বিষয়টি অবহিত করা হয়। পরে তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে ১,৭৪৪ লিটার জ্বালানি তেল জব্দ এবং রবিউল ইসলামকে আটক করে।
এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৬৫ বার পড়া হয়েছে