সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সুরুজ ইসলাম (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর মোল্লাপাড়া এলাকায় তার নিজ বাড়ির পাশে একটি জাম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুরুজ ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি জাম গাছের ডালে গলায় দড়ি পেঁচানো অবস্থায় সুরুজ ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করায় পুলিশ ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন