সর্বশেষ

সারাদেশ

ভোলায় ব্যবসায়ীদের একতা ও স্বাধীনতার আহ্বান পার্থের

মেজবাহ উদ্দিন শিপু, ভোলা
মেজবাহ উদ্দিন শিপু, ভোলা

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
আজ সকালে ভোলার একটি রেস্টুরেন্টে বিএনপি জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, 'মানবিকতা থাকলে যে কেউ সফল ব্যবসায়ী হতে পারে। কিন্তু মজলুমদের ওপর অত্যাচারীদের অর্থে বরকত নেই।'

তিনি আরও বলেন, 'ব্যবসায়ীরা যদি একত্রিত থাকেন, কেউ তাদের হয়রানি করতে পারবে না। ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন, আর একক ব্যবসায়ীর ওপর যে কোনও হামলা, তা সারাদেশে প্রতিরোধ করা উচিত।'

অপরদিকে পার্থ ব্যবসায়ীদের সতর্ক করেন, 'সরকার রাস্তা-ঘাটের উন্নতি করবে, কিন্তু ব্যবসায়ীদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। যদি রাজনৈতিক প্রভাব বা অন্যায়ের শিকার হন, প্রয়োজন হলে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি সামনে আনা যায়।'

জোটের পক্ষ থেকে তিনি ভোলার ব্যবসায়ীদের গরুর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শহরটিকে একটি ‘ইকোনমিক জোন’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন