সর্বশেষ

সারাদেশ

জনবহুল কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার নয়: স্থানান্তরের দাবিতে মানববন্ধন

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা শহরে কেন্দ্রীয় কারাগার থাকার অযৌক্তিকতার অভিযোগে স্থানান্তরের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে কুমিল্লা গড়ি সামাজিক সংস্থা এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. ফয়সাল কবির। এতে বক্তব্য রাখেন সংস্থার প্রধান নির্বাহী স্থপতি মো. আবুল কালাম মাহমুদ সরকার (তানভীর), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. মোসলেহউদ্দিন আহমেদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, অতীত বাস্তবতায় কেন্দ্রীয় কারাগার শহরে স্থাপন হলেও বর্তমান পরিস্থিতিতে এটি জনবহুল নগরীর জন্য বড় সমস্যা সৃষ্টি করেছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে একটি খেলার মাঠও নেই, নগরীর ফুটপাত ও প্রশস্ত সড়কও অপ্রতুল।

মানববন্ধনে বলা হয়, কারাগারের বাউন্ডারি ওয়াল নির্মাণে রাস্তা দখল করা শহরের যানজট ও জনজীবনে অসুবিধা বৃদ্ধি করেছে। তাই কারাগারটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের আশপাশে স্থানান্তরের দাবি জানানো হয়েছে।

প্রস্তাব করা হয়, বর্তমান স্থানে শিশুদের জন্য খেলার মাঠ, পার্ক ও আধুনিক কমিউনিটি স্পেস গড়ে তোলা হোক। এতে নগরবাসী বিশুদ্ধ অক্সিজেন পাবেন, যানজট ও বায়ুদূষণ কমবে এবং শহর পরিকল্পিতভাবে বিকশিত হবে।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন