সর্বশেষ

সারাদেশ

সিরাজদিখানে ২শ' পিস ইয়াবাসহ ১৫ মামলার আসামি জুয়েল শেখ আটক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই শত পিস ইয়াবাসহ মো. জুয়েল শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মালখানগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, মালখানগর এলাকার মো. সুমন শেখের বাড়ির সামনে উঠানে অভিযান চালিয়ে মৃত আ. রশিদ শেখের ছেলে জুয়েল শেখের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পুলিশ আরও জানায়, জুয়েল শেখের বিরুদ্ধে আগে থেকেই ১৫টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

২৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন