সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া-পদ্মা নদীতে গোসল করার সময় নিখোঁজ হওয়া এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতু সংলগ্ন নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহতের নাম আবু নাইম। তিনি এমআইএসটির সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। উদ্ধারকৃত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, 'দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর ৪নং পিলারের ৫০০ গজ দূরে ৪০ ফুট গভীর পানির নিচ থেকে আবু নাইমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের খবর পাওয়ার পর শনিবার বিকেলের পর থেকেই মুন্সীগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি টিম উদ্ধার অভিযান চালাচ্ছিল।'

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আবু নাইমসহ এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী নৌকা নিয়ে মাওয়া পদ্মা সেতুর কাছে ঘুরতে যায়। এ সময় তিনজন ছাত্র গোসল করার জন্য নদীতে ঝাপ দেয়। দুইজন সাঁতার কেটে নিরাপদে বের হলেও আবু নাইম নিখোঁজ হয়ে যান।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দুই দিনের মধ্যে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন