সর্বশেষ

সারাদেশ

জামালপুর সদর-৫ আসনে ফুটবল প্রতীকে গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহীম

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুর সদর (৫) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাসুদ ইব্রাহীম ফুটবল প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা অব্যাহত রেখেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর থেকে তিনি সমর্থক ও কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান।

এদিন তিনি নারিকেলী, গুদাশিমলা, নান্দিনা, রানাগাছা, লক্ষিরচর ও তুলশীরচর বাজার এলাকায় মোটর শোভাযাত্রা, মাইকিং ও পথসভা করেন। এসময় প্রান্তিক জনগণের সঙ্গে মতবিনিময় করে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাসুদ ইব্রাহীম বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হলে জামালপুর সদরের সার্বিক উন্নয়নে কাজ করবেন। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত মেলান্দহ-মাদারগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যদি তাকে ফুটবল প্রতীকে বিজয়ী করেন, তাহলে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নতুন শিল্পকারখানা স্থাপন, গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।

নারীর অধিকার ও ক্ষমতায়ন, বেকার যুবক-যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং একটি আধুনিক, উন্নত ও মডেল জামালপুর সদর উপজেলা গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।

গণসংযোগ শেষে মাসুদ ইব্রাহীম জানান, সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন