সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে অবৈধ মাটি উত্তোলন ও পুকুর খননে জরিমানা, জব্দ হলো সরঞ্জাম

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধ মাটি কাটা ও পুকুর খননের সঙ্গে জড়িত থাকার দায়ে শাহাবাজপুর ইউনিয়নের নলডুবুরী হঠাৎপাড়া গ্রামের তাজামুল আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মাটি উত্তোলনে ব্যবহৃত দুটি ব্যাটারি জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। তিনি বলেন, কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন