সর্বশেষ

আইন-আদালত

একই দিনে নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুচ আলী আকন্দ আদালতের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিট আবেদনে গত ১১ ডিসেম্বর ঘোষিত একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

জানা গেছে, বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল মঙ্গলবার রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

এ বিষয়ে আইনজীবী ইউনুচ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো উল্লেখ নেই। ফলে এ ধরনের সরকারের অধীনে নির্বাচন আয়োজন সাংবিধানিক নয়। তার মতে, নির্বাচন হতে পারে কেবল তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচিত সরকারের অধীনেই।

৪৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০