সর্বশেষ

সারাদেশ

নাটোরের নলডাঙ্গায় ছাত্রদল নেতা রিয়াজুলকে কুপিয়ে গুরুতর জখম

স্টাফ রিপোর্টার, নাটোর
স্টাফ রিপোর্টার, নাটোর

শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬ ৫:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদঘর এলাকায় শুক্রবার রাতের দিকে ছাত্রদল নেতা রিয়াজুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। স্থানীয়রা আহত রিয়াজুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহত রিয়াজুল ইসলাম যমুনা ইলেকট্রনিক্সের জোনাল ম্যানেজার। তিনি আগে ব্রহ্মপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিয়াজুল হলুদঘর জাঙ্গালপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে এবং সেনাবাহিনীর সার্জেন্ট রিমনের ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা রিয়াজুলের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপে গুরুতর জখম করা হয়। হামলার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আযম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তৎপরতা অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন