সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরা-৪ আসনে ভিন্ন দলের প্রার্থী বাবা-ছেলের মনোনয়ন জমা

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা  

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৪:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুটি আলাদা রাজনৈতিক দল থেকে বাবা ও ছেলে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন—সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচ. এম. গোলাম রেজা এবং তার ছেলে জাতীয় পার্টি (রুহুল আমিন হাওলাদার) গ্রুপের মনোনীত প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ।

জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে হোসাইন মোহাম্মদ মায়াজ নিজে উপস্থিত হয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলীয় প্রার্থী এইচ. এম. গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।

২৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০