সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র দাখিল

এ এম মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী 
এ এম মিজানুর রহমান বুলেট, পটুয়াখালী 

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পটুয়াখালী-৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

রোববার দুপুর ১২টায় কলাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুর এলাকার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এবিএম মোশাররফ হোসেন নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন