সর্বশেষ

সারাদেশ

রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নানা অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সকালে দুদকের একটি দল প্রথমে সাধারণ রোগী সেজে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ করে এবং পরবর্তীতে এই অভিযান পরিচালনা করে।

দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি দল আজ বেলা সাড়ে ১২টার দিকে এই অভিযান শুরু করে। তারা হাসপাতালের ব্লাড ব্যাংক, রান্নাঘর, ওটি এবং সিসিইউ বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করেন।

অভিযান শুরুর আগে ছদ্মবেশে দুদকের দুই কর্মকর্তা সাধারণ রোগী হিসেবে টিকিট কেটে চিকিৎসা নিতে যান। এ সময় তারা হাসপাতাল জুড়ে দালালদের দৌরাত্ম্য, প্যাথলজি বিভাগের অব্যবস্থাপনা এবং সাধারণ রোগীদের পোহাতে হওয়া নানা ভোগান্তির চিত্র সরাসরি প্রত্যক্ষ করেন।

হাসপাতাল জুড়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং রোগীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের মতো গুরুতর অভিযোগ খতিয়ে দেখছে দুদক। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তদন্ত দলের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো প্রতিবেদন দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন