সর্বশেষ

সারাদেশ

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় ভুয়া ডিবি কর্মকর্তা গ্রেপ্তার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সময় মাহমুদুল হাসান সোহাগ নামে এক ভুয়া ডিবি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ তাকে একটি মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে উল্লাপাড়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নতুন পাইকপাড়া গ্রামের ব্যবসায়ী সোলায়মান হোসেন একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জংলীপুর জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি দল তাঁর গাড়ির গতি রোধ করে। নিজেদের ডিবি পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে কয়েকজন দুর্বৃত্ত গাড়িতে উঠে বসে এবং বাকিরা মোটরসাইকেলে করে তাঁদের অনুসরণ করে।

পরবর্তীতে তাঁরা সোলায়মানকে পৌরসভার চর ঘাটিনা এলাকায় নিয়ে গিয়ে গাড়ি থামায়। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে তাঁর কাছে থাকা নগদ ৯ হাজার টাকা এবং মূল্যবান ঘড়িসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়। এই পরিস্থিতিতে ভুক্তভোগী ব্যবসায়ী বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ৯৯৯ নম্বরে ফোন করে তাৎক্ষণিক সাহায্য চান।

খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশের একটি টহল দল দ্রুত চর ঘাটিনা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সহযোগীরা পালিয়ে গেলেও মূল অভিযুক্তকে একটি মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ উপজেলার নেওয়ারগাছা গ্রামের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ডিবি পুলিশসহ বিভিন্ন পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সোলায়মান হোসেন ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন