আন্তর্জাতিক
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভয়াবহ একটি ট্রেন দুর্ঘটনায় ১১ রেলশ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছেন।
চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলশ্রমিকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভয়াবহ একটি ট্রেন দুর্ঘটনায় ১১ রেলশ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরের আগ মুহূর্তে কুনমিং শহরের লুয়োইয়াং টাউন রেলওয়ে স্টেশনের ভেতরে বাঁকানো রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
কুনমিং রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্প-সংক্রান্ত যন্ত্রপাতি পরীক্ষা করার সময় চলমান একটি ট্রেন রেলপথে কাজ করতে থাকা শ্রমিকদের ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ব্যাপক হতাহতের সৃষ্টি হয়।
চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্তও শুরু করেছে কর্তৃপক্ষ, জানিয়েছে সিসিটিভি।
২৬৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর