সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে পার্টনার প্রকল্পের কংগ্রেস: কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণ জোরদার

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও উত্তম কৃষি চর্চা বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা হলরুমে ‘এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড় সদর উপজেলা। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন, অতিরিক্ত উপপরিচালক (কৃষি) সুবোধ চন্দ্র রায় এবং পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসার মো. আসাদুন্নবী।

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করা সম্ভব। ‘পার্টনার’ প্রকল্প দেশের কৃষি ব্যবস্থাকে আধুনিক ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া অনুষ্ঠানে সার ব্যবস্থাপনা ও কৃষি প্রযুক্তি বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

পরে কৃষকদের প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করা হয়। এতে অংশগ্রহণকারী কৃষক, কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা প্রকল্পের বাস্তব কার্যক্রম সম্পর্কে অবগত হন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন