সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ১ হাজার ৮৯০ পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন নিম্নআয়ের পরিবারের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১ হাজার ৮৯০টি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নিম্নআয়ের পরিবারের জন্য টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সিটি কর্পোরেশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান রোকন। এ ছাড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা, টিসিবির পণ্য বিতরণ–সংশ্লিষ্ট ঠিকাদার এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা যাতে পণ্য সংগ্রহের সময় কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সচেতন থাকতে হবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও টিসিবি ঠিকাদারদের সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে পণ্য বিতরণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রুকনোজ্জামান রোকন বলেন, সুবিধাভোগীরা যেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার না হন এবং সহজে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

টিসিবি ঠিকাদারদের উদ্দেশে তিনি বলেন, পণ্য বিতরণের স্থান এমন হতে হবে, যেখানে সুবিধাভোগীরা সহজে পৌঁছাতে এবং নির্বিঘ্নে পণ্য সংগ্রহ করতে পারেন। বিতরণ ব্যবস্থাকে আরও জনবান্ধব ও সুশৃঙ্খল করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড তুলে দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পর্যায়ে মোট ১ হাজার ৮৯০টি টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন