সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন, সাময়িকভাবে বন্ধ ছিল ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৪:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাতশালা এলাকায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আখাউড়া–চিনাইর সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রেললাইনে আগুন লাগার কারণে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনকে প্রায় ১৫ মিনিট ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে থেমে থাকতে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেললাইনে আগুন দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

ওসি আরও বলেন, ঘটনাটির ফলে সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন