সর্বশেষ

জাতীয়

ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত, একদিনে মৃত্যু ৪, আক্রান্ত ৭৫৮

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৮ জন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪২ জনে, আর শনাক্ত রোগীর সংখ্যা ৫৭ হাজার ১৫ জনে পৌঁছেছে।

বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের বিভাগগুলোর মধ্যে বরিশালে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৩ জন, চট্টগ্রামে ৮৫ জন, ঢাকার বাইরের অংশে ১৫৮ জন, খুলনায় ৬২ জন, ময়মনসিংহে ৫০ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুরে ১৯ জন এবং সিলেটে ২ জন রোগী শনাক্ত হয়েছেন।

ঢাকা মহানগরীর মধ্যেও ডেঙ্গুর উচ্চ সংক্রমণ দেখা যাচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া চারজনের মধ্যে তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং একজন বরিশালের বাসিন্দা।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৭৬৪ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে এ বছর মোট ৫৪ হাজার ১১৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এর আগে ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড গড়েছিল—সে বছর মারা যান এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

৫৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন