জাতীয়
রাজধানীর হাতিরঝিলে একটি মাদরাসার টয়লেট থেকে তুষার তানভীর (১২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনা ঘটে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে।
হাতিরঝিলে মাদরাসার টয়লেটে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর হাতিরঝিলে একটি মাদরাসার টয়লেট থেকে তুষার তানভীর (১২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনা ঘটে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে।
নিহত তুষার চাঁদপুরের মতলব উপজেলার গোসাইপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদরাসায় কোরআনে হাফেজ বিভাগে অধ্যয়ন করছিল।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ জানান, সকালে খবর পেয়ে মাদরাসার ছয়তলার টয়লেটে পৌঁছে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় প্লাস্টিকের দড়ি পেঁচানো ছিল, এবং মরদেহটি টয়লেটের গ্রিলের সঙ্গে ঝুলে ছিল।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষায় রয়েছে পুলিশ।
৩৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর