সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পটুয়াখালীর জেলা প্রশাসক

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

বুধবার, ২৪ জুন, ২০২৬ ২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কচ্ছপখালী মিয়াওকি ফরেস্ট বাগানে চারা রোপণের মাধ্যমে এ অভিযানের সূচনা করেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত কচ্ছপখালী মিয়াওকি ফরেস্ট বাগানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচি শুরু করা হয়। চারা রোপণ শেষে জেলা প্রশাসক বাগানে নতুন লাগানো বিভিন্ন প্রজাতির গাছের চারা পরিদর্শন করেন।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মোঃ ইয়াসীন সাদেকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। তিনি দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এড়াতে সকলকে নিজ নিজ উদ্যোগে বেশি বেশি গাছের চারা লাগানোর আহ্বান জানান।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন