সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে কৃষক কার্ড নিয়ে আলোচিত সেই কৃষক কবির হোসেন হৃদরোগে মারা গেছেন

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সেই ভাইরাল কৃষক কবির হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে তিনি আগে ব্যাপক আলোচনায় এসেছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কৃষক কবির হোসেন। পরে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

কবির হোসেন একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন কৃষক কার্ড গ্রহণের ঘটনায়। ওই সময় প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি কৃষক কার্ড গ্রহণ করেন বলে বিভিন্ন মাধ্যমে পরিচিতি পান এবং ভাইরাল হন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, তিনি একজন সাধারণ কৃষক ছিলেন এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন