সর্বশেষ

সারাদেশ

মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার সময় ৪ নেতাকর্মী আটক

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মোংলা পোর্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরকার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা পোর্ট পৌরসভার সরকার মার্কেট এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় মোংলা থানা পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—হাসান শিকদার, সবুজ মন্ডল, রবিউল হাসান পিথিল এবং নুর নবী হোসেন পিয়েল। তারা সবাই দলটির সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় এ বিশেষ অভিযান চালানো হয় বলে তিনি উল্লেখ করেন।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে পুরো মোংলা থানা এলাকায় পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন