সর্বশেষ

সারাদেশ

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: ছয়জনের নামে মামলা, গ্রেপ্তার তিন

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সাঘাটা থানায় হত্যা মামলা করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে মামলাটি গ্রহণ করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পবিত্র কুমার মামলা দায়ের ও তিন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, তাঁর ভাই পলাশ, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ খন্দকার, বিএনপির সদস্য রবিউল ইসলাম, মোনারুল ইসলাম এবং শাহ আলম। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে একজন এবং সোমবার রাতে আরও দুজনকে বোনারপাড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশরাফ খন্দকার, রবিউল ইসলাম ও শাহ আলম।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পবিত্র কুমার বলেন, একজন আসামিকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বেলা পৌনে ৩টার দিকে একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে।

ঘটনার পর জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়। এ ঘটনার প্রতিবাদে গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সোমবার (২২ জুন) বাদ আসর বোনারপাড়া সরকারি আজহার আলী স্কুল মাঠে জানাজা শেষে বোনারপাড়া সরকারি কবরস্থানে সাইফুল্লাহ বারীর দাফন সম্পন্ন হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন