সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর: সিইসি
২২ জানুয়ারি থেকে শুরু সংসদ নির্বাচনের প্রচারণা শুরু
প্রধান বিচারপতির হাতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন
মা-মেয়েকে হত্যা: গৃহকর্মীর ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ছাড় দিলো এনবিআর
ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসে ২১ দিনের জন্য ভিসা সেবা বন্ধ
সারাদেশতানোরে নলকূপের পাইপ থেকে শিশু উদ্ধার, হাসপাতালে মৃত ঘোষণা
আবারও ভূমিকম্প, ৫ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপেছে সিলেট
মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
আন্তর্জাতিকমিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ নিহত
ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা
খেলারদ্রিগোর গোলেও ম্যানসিটির কাছে হার রিয়াল মাদ্রিদের
গণমাধ্যম

সাংবাদিক প্রবীর সাহার পিতা পলাশ সাহার মৃত্যুতে শোক

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহার পিতা পলাশ সাহা (৭৩) আর নেই।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ঢাকার শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

জানাজা ও শেষকৃত্য নিয়ে সাংবাদিক প্রবীর সাহা জানান, তাঁর পিতার অন্ত্যেষ্টিক্রিয়া বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পাবনার সুজানগর উপজেলার নিজ গ্রাম মালফিয়া শ্মশানে অনুষ্ঠিত হবে।

পলাশ সাহার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সহ-সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

তারা প্রয়াত পলাশ সাহার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন