সর্বশেষ

সারাদেশ

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন: সোলাইমান আহ্বায়ক, মুন্না সদস্যসচিব

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে আলহাজ সোলাইমান কবীরকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আলহাজ জি এম মাসুদুল আলমকে করা হয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

৩১ সদস্যের এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবু সাঈদ, গোলাম আলমগীর, আবুল কালাম মোড়ল, মো. আমজাদুল ইসলাম আমজাদ, জহুরুল হক আপ্পু, আবুল খায়ের মল্লিক, গাজী শহীদুজ্জামান, আজিজুল হক সরদার ও গাজী শাহ আলম। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মাস্টার আব্দুল ওয়াহেদ ও অ্যাডভোকেট আব্দুস সালাম।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করতে হবে।

এদিকে শ্যামনগর উপজেলা বিএনপির এই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে স্থানীয় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন