সর্বশেষ

সারাদেশ

মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে মাগুরায় সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার জেলা অডিটোরিয়াম ও জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী নজরুল সংগীত, আবৃত্তি ও অভিনয় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাগুরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হওয়া এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। দুই দিনব্যাপী এ আয়োজনে নজরুল সংগীত, আবৃত্তি, নৃত্য, একক অভিনয় ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মাগুরা জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস জানান, নজরুল বর্ষ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫ শত শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। পরে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন