সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে পুলিশ কমিশনার ও এসপিসহ ৩ ওসির প্রত্যাহার দাবি জাতীয় নাগরিক পার্টির

মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর
মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৫:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও জননিরাপত্তার অবনতির অভিযোগে পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারসহ তিন থানার ওসির প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বিকেলে মহানগরের বাসন এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ দাবি উত্থাপন করা হয়।

গাজীপুর মহানগরের বাসন এলাকায় জাতীয় যুবশক্তি ও জাতীয় কৃষক শক্তির যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দলটির জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে সাম্প্রতিক সময়ে গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার সুযোগ পেয়েছে।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, মহানগরীর গাছা থানা পুলিশ যুবলীগ কর্মী আব্দুর রহিমকে একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও গ্রেফতারের পর ছেড়ে দিয়েছে। এই ঘটনার পেছনে পুলিশের অনৈতিক যোগসাজশ ও আপসের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং বাসন, গাছা ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের আহ্বায়ক তারিকুল ইসলাম, গাছা থানার সদস্য সচিব নাফিউ পাঠান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কেন্দ্রীয় সদস্য রাহাত হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন